পবিত্র আশুরা উপলক্ষে জাতীয় মসজিদে আলোচনা সভা কাল
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ২০:১০
পবিত্র আশুরা উপলক্ষে আগামীকাল শনিবার (২৯ আগস্ট) বাদ যোহর (বেলা দেড়টা) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করবেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ আগস্ট, রবিবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

