দেশে করোনায় নতুন আক্রান্ত ২১৩১, মৃত্যু আরো ৩২ জন

দেশে করোনায় নতুন আক্রান্ত ২১৩১, মৃত্যু আরো ৩২ জন

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:১৫

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৩১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা বা কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩২ জন। এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ২০৬ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৮.২৩ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮১৫টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.২৫ শতাংশ।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৭ জন। এ পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ৬ জন। দেশে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন, তাদের প্রায় ৫০ ভাগের বয়স ষাটের বেশি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading