চিকিৎসকসহ সারাদেশে প্রায় ৮ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

চিকিৎসকসহ সারাদেশে প্রায় ৮ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৫০

দেশে চিকিৎসকসহ মোট ৭ হাজার ৭৮৫ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে, চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( বিএমএ)।

শনিবার (২৯ আগস্ট) বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ হাজার ৭৮৫ জনের মধ্যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৮ জন, নার্স আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩১ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৬ জন। এর মধ্যে করোনায় মারা গেছেন ৭৪ জন চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন চিকিৎসক।

রাজধানী ঢাকায় ভাইরাসটিতে আক্রান্ত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকাতে ৮০৮ জন চিকিৎসক, ৭৭৬ জন নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading