‘করোনা শেষ হয়ে গেছে’ এটা কোনো দেশই বলতে পারে না

‘করোনা শেষ হয়ে গেছে’ এটা কোনো দেশই বলতে পারে না
বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১০:২৩

করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধগুলো জারি রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস।

সোমবার (৩১ আগস্ট) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মহামারি এই ভাইরাসটির প্রকোপ শেষ হয়েছে কোনো দেশই এমনটা বলতে পারে না। ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে না এনেই পুনরায় সব সচল করা হলে তা বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, ভাইরাসটির প্রকোপ শুরুর পর আট মাস ধরে বিধিনিষেধ মেনে চলতে চলতে অনেকে ক্লান্ত এবং তারা যে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে এটা আমরাও বুঝতে পারছি।

টেদ্রোস আধানম মানুষের অনীহার কথা স্বীকার করে বলেন, ‘আমরাও তো চাই শিশুরা ক্লাসে ফিরে যাক। মানুষ আবার ফিরে যাক তার কর্মস্থলে। কিন্তু আমরা দেখতে চাই এই ফিরে যাওয়াটা যেন হয় নিরাপদ ও সুরক্ষিত।’

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মহামারি এই ভাইরাসের প্রকোপ শেষ হয়ে গেছে কোনো দেশই আগাম এমনটা বলতে পারে না। বাস্তবতা হলো, ভাইরাসটি সহজেই সংক্রমণ ছড়াচ্ছে। ফলে এর বিস্তার নিয়ন্ত্রণে না এনেই যদি সবকিছু সচল করে স্বাভাবিক করা হয় তাহলে তা হবে ভয়াবহ একটি বিপর্যয়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading