সূচক ও লেনদেনের পতন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৫:৫০
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৩১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, দর কমেছে ১৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৭৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৮৯ কোটি ৩৫ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৬৬ কোটি ৭৭ লাখ টাকার। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৭৯.৬৩ পয়েন্টে।
দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৪টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। আজ সিএসইতে ২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

