২২০ কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপসচিব হলেন

২২০ কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপসচিব হলেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৯:০০

সদ্য বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২২০ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। ২০০৬, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সাল থেকে উপসচিব হিসেবে এই কর্মকর্তাদের পদোন্নতি ধরা হয়েছে। পদোন্নতি পাওয়া এসব উপসচিবকে পদায়ন করা হয়নি, তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অর্থনৈতিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থনৈতিক ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, পদোন্নতির পর এখন উপসচিবের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭৮০ জন। পদোন্নতিপ্রাপ্তদের অনলাইনে যোগদান করতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading