বিএনপি গণতন্ত্রের জন্য বাধা: তথ্যমন্ত্রী

বিএনপি গণতন্ত্রের জন্য বাধা: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ২০:০০

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিই গণতন্ত্রের জন্য বাধা।’ তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবাললয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন।

১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ‘গণতন্ত্র পুণরুদ্ধারই বিএনপির চ্যালেঞ্জ’ এ সম্পর্কে সাংবাদিকরা তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘বিএনপি’র আভ্যন্তরীণ গণতন্ত্র কতটুকু আছে, সেটি বড় প্রশ্ন। এ দলের (বিএনপির) কেন্দ্রীয় কমিটির আকার যদি দেখেন, তাহলে দেখবেন এই কমিটির বৈঠক করার জন্য-তো হল ভাড়া নিতে হবে। আমি মনে করি, বিএনপির আভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নিবন্ধনে অগ্রাধিকার পাবে দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন : তথ্যমন্ত্রী সম্পাদক পরিষদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বলেন, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের ক্ষেত্রে দৈনিক পত্রিকাগুলোর অনলাইন অগ্রাধিকার পাবে। আজকের বৈঠকটিকে সম্পাদক পরিষদের সাথে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘আমরা সবসময়ই সংবাদপত্র ও সার্বিকভাবে গণমাধ্যমের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজকেও তাই হয়েছে। করোনাকালে সংবাদপত্র তাদের কর্মযজ্ঞ অব্যাহত রাখায় আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে সাংবাদিকদের জন্যও এই করোনাকালে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রণোদনা দেয়া হয়েছে।’

তথ্যসচিব কামরুন নাহার এসময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি এবং দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান অংশ নেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading