মোংলায় দরিদ্রের স্বাস্থ্যসেবায় ‘ফ্রেন্ডশিপ ক্লিনিক’

মোংলায় দরিদ্রের স্বাস্থ্যসেবায় ‘ফ্রেন্ডশিপ ক্লিনিক’

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৩:১৫

করোনা সংক্রমণকালে মোংলা উপকূলের কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা চালু করেছে বেসরকারি এনজিও সংস্থা ‘ফ্রেন্ডশিপ ক্লিনিক’। বাগেরহাটের মোংলা উপজেলায় এ পর্যন্ত পাঁচ হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওষুধ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার নারকেলতলাস্থ ফ্রেন্ডশিপ ক্লিনিকে করোনা প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ফ্রেন্ডশিপ মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় ২০ টি স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করছে বলে সাংবাদিকদের জানানো হয়। এসব ক্লিনিকের মাধ্যমে দুস্থদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

মতবিনিময়কালে প্রেস ক্লাব সভাপতি আলহাজ এইচ এম দুলাল ও সাংগঠনিক সম্পাদক মো. হাসান গাজীসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ ক্লিনিকের ডা. আবুল হোসেন, ডা. মো. আ. রহমান, আঞ্চলিক সমন্বয়কারী মো. আতিকুল ইসলাম ও মনিটরিং কর্মকর্তা মো. রাসেল হোসেন। সূত্র -বাংলা ট্রিবিউন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading