দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৮২

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৮২
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৫:৫৫

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা বা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে এই করোনায় মোট ৪ হাজার ৩৫১ জনের মৃত্যু হলো। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৮২ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৬১৬টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১২ জন নারী। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৮৩৯ জন। এনিয়ে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১১ হাজার ১৬ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading