খুলনায় মাদরাসাছাত্র হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

খুলনায় মাদরাসাছাত্র হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৮:৩০

খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মাদরাসাছাত্র ও মুদি দোকানি মুসা শিকদার হত্যা মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বুধবার (০২ সেপ্টেম্বর) খুলনা জেলা ও দায়রা জজ মো মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- বনি আমিন শিকদার, রাহিম শেখ, রাজু শিকদার ও নুহু শেখ।

এছাড়া আদালত তাদের ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সিরাজ শিকদার ও তার ভাই জসিম শিকদারকে খালাস দেয়া হয়েছে।

আইনজীবীরা জানান, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলার আঠারোবেকী নদী থেকে পুলিশ মুসা শিকদারের মরদেহ উদ্ধার করে। মুদি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে আসামিরা মুসা শিকদারকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ নদীতে ফেলে দিয়েছিল। এ ঘটনায় নিহতের বাবা ইলাইপুর গ্রামের মুস্তাকিম শিকদার ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় হত্যা মামলা রেকর্ড হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা ৬ জনকে আসামি করে ২০১৯ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading