ঝিনাইদহে করোনাভাইরাস সচেতনতায় আলোচনা সভা

ঝিনাইদহে করোনাভাইরাস সচেতনতায় আলোচনা সভা

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১২:২০

ঝিনাইদহে মহামারী করোনা ভাইরাস-এর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদ মিলনাতনে এ আয়োজন করে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এ্যাসোসিয়েশন, খুলনা বিভাগ।

অনুষ্ঠানে ঘোড়শাল ইউনিয়ন বি.পি.ডি.এ ডাঃ সাখাওয়াৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.ডি.এ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ আর এম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.ডি.এ এর খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোঃ কামাল হোসেন, বি.পি.ডি.এ খুলনা বিভাগের যুগ্ম-আহবায়ক ডাঃ মোঃ আলমগীর হোসেন, বি.পি.ডি.এ ঝিনাইদহ জেলা আহবায়ক ডাঃ মোঃ জাফর ইকবাল, বি.পি.ডি.এ কালীগঞ্জ উপজেলা যুগ্ম-আহবায়ক ডাঃ এম এ জব্বারসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মহামারী করোনা ভাইরাস-এর প্রতিকার সম্পর্কে আরও বেশি বেশি সচেতন হওয়ার আহবান জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading