শীঘ্রই টিসিবি পেয়াঁজ বিক্রি শুরু করবে

শীঘ্রই টিসিবি পেয়াঁজ বিক্রি শুরু করবে

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ২১:২০

করোনা পরিস্থিতির মধ্যে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) শীঘ্রই খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করবে। যা নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত চলবে।
গত রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বাসসের খবারে বলা হয়, সভায় টাস্ক ফোর্স কমিটির কমিটির সভাপতি ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম, অতিরিক্ত সচিব (আমদানি) মো. হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়। এতে জানানো হয়, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে ও আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের সংকট বা মূল্য বৃদ্ধির কোন সংগত কারন নেই। তবে কেউ পেঁয়াজের অবৈধ মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্যবৃদ্ধির চেষ্টা করলে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়।

সভায় পেঁয়াজ আমদানির শুল্কহার পুননির্ধারনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এবং আইপি ও কোয়ারেন্টাইন বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে পত্র প্রেরণের সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার মনিটরিং আরও জোরদার করেছে। এছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেশব্যাপী বাজার মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading