প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে প্রেমিকার অনশন

প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে প্রেমিকার অনশন

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১০:৩০

প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অনশন করছেন এক প্রেমিকা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রবিবার (০৬ সেপ্টেম্বর) থেকে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশন শুরু করেন তিনি।

জানা গেছে, উপজেলার কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামের আবুচাঁদের ছেলে সাদ্দাম হোসেনের (২৬) সঙ্গে ফুলপুর উপজেলার এক তরুণীর (২২) ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। এরই মধ্যে তাদের শারীরিক সম্পর্ক হয়। এরপর ওই তরুণীকে এড়িয়ে চলতে থাকেন সাদ্দাম।

পরে উপায় না পেয়ে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশন শুরু করেন ওই নারী।

এ নিয়ে জানতে চাওয়া হলে তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, “যদি ভিকটিমের পরিবার থেকে এ বিষয়ে অভিযোগ দেয়া হয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading