পাবনায় বিট পুলিশিং বিষয়ে দুইদিনের কর্মশালার উদ্বোধন
শাহীন রহমান । উত্তরদক্ষিণ
পাবনা: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৫:২১
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাবনায় বিট পুলিশিং ও বিট রেজিস্টার বিষয়ে দুইদিনের কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে পাবনা পুলিশ লাইন অডিটোরিয়ামে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম এই কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার মিলি, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানসহ অনেকে উপস্থিত ছিলেন।
পাবনা জেলার ১১টি থানার ১০৩ জন পুলিশ কর্মকর্তা এই কর্মশালায় অংশ নিচ্ছেন।

