হজের প্রাক-নিবন্ধন সারা বছর চালবে: ধর্ম মন্ত্রণালয়
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৯:২০
হজে গমনের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে বলে জানিয়েছে সরকারের ধর্ম মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘আগামী বছর হজে গমনের জন্য প্রাক-নিবন্ধনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২০’ শিরোনামে যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয়।

