সাভারে নারী পাচারকারী চক্রের ‘প্রধান’ আটক

সাভারে নারী পাচারকারী চক্রের ‘প্রধান’ আটক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ০৮:১৪

সাভারে আন্তজার্তিক নারী পাচারকারী চক্রের প্রধানকে বুধবার (০৯ সেপ্টেম্বর) আটক করার কথা জানিয়েছে র‌্যাব। ওইদিন ভোরে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম(৪২) নামের ওই ব্যক্তিকে আটক করে র‌্যাব-৪।

একই সময় অপহৃত হওয়া তিনজন নারীকেও উদ্ধার করেন তারা। যাদের ভারতে পাচার করার চেষ্টা চলছিল বলে জানানো হয়। উদ্ধার হওয়া নারীরা হলেন- প্রিয়াঙ্কা (২৯), লিমা আক্তার (২২) ও তাসলিমা আক্তার আন্নি (২৭)।

র‌্যাবের ভাষ্য, দীর্ঘদিন ধরে অসহায় নারীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আন্তজার্তিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে আসছিল। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে মাঠে নামে র‌্যাব।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সাভারের আমিন বাজার থেকে তিন নারীকে ভারতে পাচারের গাড়িতে উঠানো সময় সিরাজুলকে আটক করা হয়। এসময় অপহৃত তিন নারীকেও উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি উনু মং বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে। এছাড়া এই মানব পাচারকারী চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading