করোনা: দেশে ৩ মাসের মধ্যে সবচেয়ে কম রোগী শনাক্ত

করোনা: দেশে ৩ মাসের মধ্যে সবচেয়ে কম রোগী শনাক্ত
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১৬:৪০

দেশে গত তিনমাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ২৮২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন। এ সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৪ জন। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৭০২ জন।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ ২,২৪৭ জন। এ নিয়ে মোট ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন সুস্থ হয়েছেন।

দেশে এখন প্রতি একশো’টি নমুনা পরীক্ষার মধ্যে কোভিড-১৯ শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯৮টি। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৮১ জনের।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ১১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০.৯০ শতাংশ।

যারা এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ৩ হাজার ৬৬১ জন, নারী ১ হাজার ৪১ জন। পুরুষদের মৃত্যুর হার প্রায় ৭৭.৮৬ শতাংশ এবং নারীদের ২২.১৪ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading