করোনায় আরও এক পুলিশ কর্মকর্তা’র মৃত্যু

করোনায় আরও এক পুলিশ কর্মকর্তা’র মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌০৮:৫৮

করোনায় প্রাণ গেল বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী, বিপিএম-এর। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন।

জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুর সোয়া ১২টায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন (ই্ন্নালিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মো. আজিজুর রহমান চৌধুরী ১৯৮২ সালের ১ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন ২০০২ সালের ২৭ আগস্ট। তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শিতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করে।

তিনি ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ (Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman) বইটি তৈরির কাজে যুক্ত ছিলেন বলেও জানা গেছে।

১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজারের কুলাউড়া থানার নন্দনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. আজিজুর রহমান চৌধুরী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading