হাসপাতালে ডিপজল, জরুরি অস্ত্রোপচার

হাসপাতালে ডিপজল, জরুরি অস্ত্রোপচার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌১৩:০৬

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে ঢালিউড অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান জানান, ডিপজলের পেটে টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে আজ সকালে জরুরিভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়েছে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) অসুস্থ হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন ডিপজল।

ডিপজল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দুইবার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। সংস্থাটির সভাপতি মিশা সওদাগর বিদেশে থাকায় বর্তমানে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেন। তিনি তার আইকনিক খলচরিত্রের জন্য পরিচিতি পেয়ে থাকলেও বেশ কিছু চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবেও অভিনয় করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading