দেশে করোনায় নতুন আক্রান্ত ১৭২৪ জন, মৃত্যু আরও ৪৩

দেশে করোনায় নতুন আক্রান্ত ১৭২৪ জন, মৃত্যু আরও ৪৩
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌১৫:৪৬

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৭২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৪৩ জন। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন। আর এই ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪৮০২ জন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৩৯ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। পরীক্ষার অনুপাতে কোভিড-১৯ রোগী শনাক্তের হার ১২.২৭ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৭টি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading