হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা

হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌১৩:৩০

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী মাদ্রাসা হিসেবে পরিচিত আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পুনরায় নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্যবিধি মানা সংক্রান্ত শর্ত পালন সাপেক্ষে গত ২৪ আগস্ট হাটহাজারী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি সরকার আরোপিত শর্ত ভঙ্গ করায় এটি বন্ধ ঘোষণা করা হয়েছে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading