বিএনপি নেতারা বেগম জিয়ার চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছেন : হানিফ

বিএনপি নেতারা বেগম জিয়ার চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছেন : হানিফ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট : ১৮:৪৩

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আইনী প্রক্রিয়ায় মুক্তি হয়নি, শেখ হাসিনার মানবিকতার কারণে তিনি মুক্তি পেয়েছেন। এরপরেও কোন লজ্জায় বিএনপি নেতারা সরকারকে দোষারোপ করে তা বোধগম্য নয়। হানিফ আজ দুপুরে শহরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবতা দেখিয়ে বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিলেন তার জন্য বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। কিন্তু তারা সেটা না করে উল্টো সরকারের বিরুদ্ধে বিএনপি নেতারা বিষেদগার করছেন। এটা তাদের নোংরা রাজনীতিরই বহিঃ প্রকাশ।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading