ঠাকুরগাঁওয়ে ৫ জুয়াড়ি আটক
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:০০
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
উপজেলার করনাইট কুমোরগঞ্জ গ্রামের পরিত্যক্ত ঘরের ভেতর থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ভোলাপাড়ার মো. জিয়াউর রহমান জিয়া, করনাইট গ্রামের মো. রফিকুল ইসলাম, মো. তছলিম উদ্দীন, মো. জামাল উদ্দীন ও শাহজামাল সাদ।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, কসাই ফজুয়ের পরিত্যক্ত মুরগির খোলা ঘরের ভেতরে কয়েকজন জুয়া খেলছিলেন। এ সময় তাদের হাতেনাতে পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

