তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশ ঘটিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে : স্পিকার

তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশ ঘটিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে : স্পিকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৭:৩৭

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশ ঘটিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে। তিনি বলেন, বর্তমান যুগে উন্নয়নের প্রধান হাতিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর শিক্ষা। প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে এর ধারাবাহিকতা বজায় থাকবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করে স্পিকার আজ এসব কথা বলেন। এসময় তিনি অনলাইনে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুদক্ষ ও সময়োপযোগী কার্যকর পদক্ষেপের কারণে আজ সকলে ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছে। এর ধারাবাহিকতায় বৈদেশিক উপার্জনের ক্ষেত্র হিসেবে আইসিটি সেক্টর জায়গা করে নিবে। করোনাকালীন সংকটময় সময়ে ডিজিটাল বাংলাদেশের সুফল সকলে অনুধাবন করতে পেরেছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে সকলের সমন্বিত প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান বহুমুখী প্রতিভার অধিকারী বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের নামে প্রকল্প ও আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের নামকরণ স্বার্থক ও সময়পযোগী কেননা তিনি তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন।

রংপুর জেলার জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, রংপুর বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াহাব ভূঞা, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল ও পীরগঞ্জ পৌরসভার মেয়র মো. তাজিমুল ইসলাম শামীম বক্তব্য রাখেন। ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ স্থাপন’প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। (বাসস)

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading