শেখ হাসিনাকে নিবেদিত কাব্য সঙ্কলনের মোড়ক উন্মোচন

শেখ হাসিনাকে নিবেদিত কাব্য সঙ্কলনের মোড়ক উন্মোচন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৫৫

জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত কাব্য সঙ্কলন ‘পিস এন্ড হারমোনি’র নতুন ১৬টি খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে ‘পিস এন্ড হারমোনি কাব্যগ্রন্থের বহুভাষিক সংস্করণ প্রকাশনা উৎসব কমিটির’ আয়োজনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বইগুলোর মোড়ক উন্মোচন করেন।

তিনি বলেন, “বাংলাদেশের সব অর্জনই তার (শেখ হাসিনার) অথবা তার পিতার (বঙ্গবন্ধু) হাত ধরে। বর্তমানে বিশ্বের সর্বক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুনাম ছড়িয়ে গেছে। তিনি এই দেশ মাতৃকার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে।” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, পিস এন্ড হারমোনির ‘মুক্তি সংস্করণ’ বাংলা ও ইংরেজিতে প্রকাশিত হয়েছে।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বছর ১৯৮১ সালকে স্মরণীয় করে রাখার জন্য ৮১টি কবিতার সঙ্কলন ‘স্বদেশ প্রত্যাবর্তন সংস্করণ’ শিরোনামে বাংলা ও ইংরেজিতে প্রকাশিত হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading