পিয়াইন নদীতে ইন্ডিয়ান নাগরিকের লাশ

পিয়াইন নদীতে ইন্ডিয়ান নাগরিকের লাশ

উত্তরদক্ষিণ | শনিবার, ১০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৫২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদী থেকে শনিবার (১০ অক্টোবর) সকালে ভাসমান অবস্থায় একইন্ডিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, সকালে বল্লাঘাট এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেল ও এসআই দেবজিৎ দাশসহ পুলিশ ও বিজিবি সদস্যরা লাশটি নদী থেকে উদ্ধার করেন।

ওসি জানান, উদ্ধার হওয়া লাশটি ইন্ডিয়ানর খাসিয়া সম্প্রদায়ের কোনো ব্যক্তির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডাউকি নদীতে পড়ে স্রোতের টানে হয়ত লাশটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading