রাজধানীতে এবার কুমারী পূজা হবে না

রাজধানীতে এবার কুমারী পূজা হবে না

উত্তরদক্ষিণ | শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:০৫

করোনাভাইরাসের কারণে দুর্গাপূজার অষ্টমী তিথিতে এ বছর ঢাকায় কুমারী পূজা হবে না। পূজার সময় সারাদেশে মণ্ডপগুলো প্রতিদিন বন্ধ হবে রাত ৯টার মধ্যে। এছাড়া বিজয়া দশমির দিন সিঁদুর খেলা নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এসব তথ্য জানিয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদযাপন বিষয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। তিনি জানান, সাধারণত ঢাকায় রামকৃষ্ণ মিশনে অষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার করোনা পরিস্থিতিতে কুমারী পূজা হবে না সেখানে। তবে ঢাকার বাইরে দুই এক জায়গায় হতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিঁদুর খেলা নিয়ে এখনও আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। অন্যদিকে সারাদেশে পূজা উদযাপন বিষয়ে পাঠানো ২৬ দফা নির্দেশনার পাশাপাশি আরও সাত দফা নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানান পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। সেখানে বলা হয়েছে, রাত ৯টার মধ্যে দর্শনার্থীদের জন্য মন্দির বা পূজা মণ্ডপ বন্ধ করতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading