ফরচুন সুজের বোর্ড সভা স্থগিত
উত্তরদক্ষিণ | রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:৪৫
অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। এর আগে কোম্পানিটি আগামী ২২ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় বোর্ড সভা করার ঘোষণা দিয়েছিল।

