বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় প্রবাসী নিহত

বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় প্রবাসী নিহত

উত্তরদক্ষিণ | সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:০৩

যশোরের বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাঘারপাড়া-কালীগঞ্জ সড়কের খাজুরা আরিফ ব্রিকসের সামনে রবিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ (৪০) উপজেলার বন্দবিলা ইউনিয়নের দাঁতপুর গ্রামের সদর দফাদারের ছেলে ও মালয়েশিয়া প্রবাসী।

পথচারারী জানান, বাইসাইকেলযোগে খাজুরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাঈদ। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহতের ভাই রেজাউল দফাদার জানান, সাঈদ মালয়েশিয়ায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন তিনি।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading