‘ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র ও চীন বাংলাদেশের পাশে থাকতে চায়’

‘ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র ও চীন বাংলাদেশের পাশে থাকতে চায়’

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৩৫

করোনা মহামারির মধ্যেও ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র ও চীন বাংলাদেশের পাশে থাকতে চায় বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘করোনা মহামারির মধ্যেও ইন্ডিয়া বলে আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই। যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী এসে বলে গেলেন আমরা বাংলাদেশকে পাশে পেতে চাই। চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে যান।’

‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এসব পরাশক্তিগুলো বাংলাদেশকে মর্যাদার চোখে দেখে,’ বলেন প্রতিমন্ত্রী।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা হলরুমে শারদীয় দূর্গাউৎসব উপলক্ষ্যে সরকারি অনুদানের অর্থ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যে সমগ্র পৃথিবীর অর্থনীতি যেখানে অস্থির হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি যতটা বিপর্যস্থ হয়েছিল ঠিক একইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি ইন্ডিয়ার অর্থনীতি থেকে ঊর্দ্ধমুখী।

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা আওয়ামী লীগের নেতাদের কথা নয়, মন্ত্রীদের কথা নয়, সরকারের কথা নয় আর্ন্তজাতিক অর্থনীতি মনিটরিং ইউনিটগুলোর বিশ্লেষণের কথা,’ বলেন খালিদ মাহমুদ চৌধুরী। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading