উর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারের সূচক ও লেনদেন

উর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারের সূচক ও লেনদেন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৫৩

মঙ্গলবার (২০ অক্টোবর) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। জানা গেছে, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯১৫ কোটি ৫ লাখ ১৪ হাজার টাকা। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৮৪ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩০ কোটি ৯০ লাখ ৬১ হাজার টাকা।

এছাড়া দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading