নুডলস খেয়ে চীনে এক পরিবারের ৯ জনের মৃত্যু

নুডলস খেয়ে চীনে এক পরিবারের ৯ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:২৩

চীনে নুডলস খেয়ে একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে। ওই পরিবারটি প্রায় এক বছর ধরে ফ্রিজে নুডলস সংরক্ষণ করেছিল। দীর্ঘদিন ধরে রাখা ওই নুডলস দিয়ে স্যুপ নুডলস বানানো হয়েছিল। খবর ডেইলি মেইল’র।

খবরে বলা হয়, ৫ অক্টোবর ওই পরিবারের লোকজন স্যুপ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। ১০ অক্টোবরের মধ্যে সাতজনের মৃত্যু হয়। এর দু’দিন পর অষ্টম ব্যক্তি মারা যান। অবশেষে সোমবার আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই স্যুপ খাওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই অসুস্থ হয়ে পড়ে ওই পরিবারের প্রায় সবাই। সকালের নাস্তা হিসেবে ওই স্যুপ খেতে দেওয়া হয়েছিল। মোট ১২ জন ওই খাবার খেয়েছিলেন।

ওই পরিবারটি উত্তর পূর্ব চীনের হেলংজিয়াংয়ে থাকত। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চীনের স্বাস্থ্য কমিশন এ বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ একটি বিশেষ ধরনের আটার তৈরি খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

নুডলস খাওয়ার পর অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে ওই পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি। সেদিন ওই পরিবারের বাকি তিন সদস্য নুডলস খায়নি। সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading