সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ উদ্বোধন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ | উত্তরদক্ষিণ
সাতক্ষীরা: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৫৫

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জরুরী বিভাগ উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ চালু হওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের দাবী আজ পূরণ হল। সাতক্ষীরার সুনাম ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি চিকিৎসা সেবায়ও সুনাম অর্জন করতে হবে। সারা বাংলাদেশের মধ্যে করোনা চিকিৎসা সেবায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নতমানের সব থেকে ভাল চিকিৎসা সেবা দিয়েছে। মহান আল্লাহর রহমতে এ জেলায় করোনায় মৃতের হার সব চেয়ে কম। চিকিৎসা সেবায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা সেবায় অনেক আন্তরিক।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্য বিভাগের ডিজির সাথে আমি কথা বলেছি। তিনি নতুন করে ৫ জন ডাক্তার পাঠিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য। পর্যায়ক্রমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল ও সকল ইকুইপমেন্ট প্রদান করবেন বলেও জানিয়েছেন।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading