ফরিদপুরে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

ফরিদপুরে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:০৭

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) ভোরে মধুখালী উপজেলার কামারখালীর আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরও পাঁচজন।

ফরিদপুর হাইওয়ে পুলিশের করিমপুর থানার এসআই আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মোশাররফ হোসেন (৮০) এবং আমেনা বেগম (৬৫)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। আহতদের মধুখালী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আব্দুর রহিম বলেন, ভোরে মহাসড়কে একটি স্পিড ব্রেকারের কাছে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে পাঁচজন। মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading