সূচক ও লেনদেনের পতন দিয়ে সপ্তাহ শুরু

উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:১৬

রবিবার (২৫ অক্টোবর) সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১০৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচকও ৯ পয়েন্ট কমেছে। ডিএসইতে আজ ৮৮৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪৩ কোটি ৬ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৯ কোটি ৩ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫৬ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading