শনিবার পুঁজিবাজার নিয়ে সিএমজেএফ ও বিএমবিএ’র সেমিনার

শনিবার পুঁজিবাজার নিয়ে সিএমজেএফ ও বিএমবিএ’র সেমিনার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৪৫

পুঁজিবাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম (সিএমজেএফ)-এর আয়োজনে শনিবার (৩১ অক্টোবর) এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল পৌনে ১১টায় সেমিনারটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএমবিএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, এফসিএ।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল অনুষ্ঠান পরিচালনা করবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading