গৃহকর্মীকে ধর্ষণের দায়ে রংপুরে গৃহকর্তার যাবজ্জীবন

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে রংপুরে  গৃহকর্তার যাবজ্জীবন

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৩০

পীরগাছা উপজেলার ফকিরান গ্রামে ২০০৭ সালে গৃহকর্মীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে (গৃহকর্তা) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়া মিয়া (৪৭) আদালতে উপস্থিত ছিলেন না। তাকে এক লাখ টাকা জরিমানাও করেছে আদালত।

আদালত সূত্র জানায়, পীরগাছা উপজেলায় দিনমজুর পরিবারের এক কিশোরী প্রতিবেশী নয়া মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। ২০০৭ সালের ১৪ এপ্রিল ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন গৃহকর্তা নয়া মিয়া। এ ঘটনায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ওই বছরের ২১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগাছা থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading