অবশেষে পদত্যাগ করলেন বার্সেলোনা সভাপতি

অবশেষে পদত্যাগ করলেন বার্সেলোনা সভাপতি

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:২০

অনেক দিন ধরেই চাপের মুখে ছিলেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। মেসি নাটকের পর অনাস্থা ভোটের শঙ্কাতেও ছিলেন। কিন্তু এর আগেই পদত্যাগের ঘোষণা দিয়ে ফেলেছেন বার্তোমেউ। তিনিসহ বোর্ডের সব পরিচালক এক যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার (২৭ অক্টোবর)। এর ফলে নতুন সভাপতি নির্বাচনে ৯০ দিন সময় পাচ্ছে বার্সা। এখন অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ দিয়ে চলবে বার্সার সব কার্যক্রম।

অনেক দিন ধরেই সমালোচনার তীক্ষ্ণ বাণে জর্জরিত বার্তোমেউ। ক্লাবের পারফরম্যান্সের দৈন্যদশাই এর মূল কারণ। ২০০৭-০৮ সালের পর গত মৌসুম ট্রফিহীন ছিল কাতালানদের। তার ওপর অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেসি নাটকের পর আরও প্রকট হয়ে ওঠে। আর্থিক সমস্যাও চোখে পড়ার মতো ছিল। এই মাসে ক্লাব জানায়, ২০১৯-২০ মৌসুমে তাদের ক্ষতি হয়েছে ৯৭ মিলিয়ন ইউরো।

অথচ বার্তোমেউর থাকার কথা ছিল আগামী বছর পর্যন্ত। পরবর্তী সভাপতি নির্বাচন হবে মার্চে। কিন্তু এর আগেই তার পদত্যাগ চেয়ে অনাস্থা ভোটের প্রস্তাব করেছিলেন ক্লাবের সদস্যারা। সেই লক্ষ্যে এই মাসে অনাস্থা ভোটের জন্য জমা হওয়া আবেদন পত্রে সই করেছেন ২০,৭৩১ জন সমর্থক। চতুর বার্তোমেউ অবশ্য সেই সুযোগ আর দেননি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading