কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৫৫

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যঙছড়ি মুসলিম পাড়া এলাকার বনফুল রেস্ট হাউজের সামনে সড়ক দুর্ঘটনায় শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত বিরলাল চাকমা (৫৫) রাঙ্গামাটি সদর উপজেলার দেবাছড়া পাড়ার মৃত নলনী মোহন চাকমার ছেলে।

স্থানীয়দের বরাতে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, নিহত ব্যক্তি বাঁশ দিয়ে চিংড়ি মাছ শিকার করার সরঞ্জামাদি (চাই) তৈরি করে বাজারে বিক্রি করতো। শুক্রবার সকালে সরঞ্জামাদি বিক্রির উদ্দেশ্যে কাপ্তাই নতুন বাজারে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে কাপ্তাই সড়কে চলাচলরত কোনো গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে সকাল ৯টার দিকে তার নেতৃত্বে পুলিশের একটি টহলদল লাশটির ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। লাশের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।

এ ব্যাপারে নিহতের ভাই কালা চাকমা বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading