অনুমোদিত মূলধন বাড়াবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

অনুমোদিত মূলধন বাড়াবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:০৫

অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি ১ হাজার কোটি টাকা থেকে ৩ হাজার কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে।

সূত্র জানায়, ব্যাংকটি সংঘস্বারকের অনুচ্ছে-ভি এবং আর্টিকেল-৪ সংশোধনের মাধ্যমে অনুমোদিত মূলধন বাড়াবে। এছাড়া কোম্পানিটি এর আগে ৬০০ কোটি টাকার মুদরাবা পারপেচুয়্যাল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কোম্পানিটি এখন বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করতে চায়।

ব্যাংকটি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২১ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading