করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ১২ লাখ ১২ হাজার ৮৪৪

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ১২ লাখ ১২ হাজার ৮৪৪
ফাইল ছবি

উত্তরদক্ষিণ | বুধবার, ০৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪১

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী-বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ১২ হাজার ৮৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ২১৫ জনে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- বুধবার (০৪ নভেম্বর) সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ১১৬ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই।

বুধবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত ৯৩ লাখ ৭৯ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৩২ হাজার ৫৫৩ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ইন্ডিয়া। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়ায় মোট আক্রান্ত ৮২ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৯৭ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৬৬ হাজার ৪৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৪৯৬ জনের। এদিকে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ইন্ডিয়ার পর রয়েছে যথাক্রমে মেক্সিকো, যুক্তরাজ্য ও ইতালি।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মেক্সিকোয় এখন পর্যন্ত ৯২ হাজার ৫৯৩ জন, যুক্তরাজ্যে ৪৭ হাজার ৩৪০ জন এবং ইতালিতে ৩৯ হাজার ৪১২ জন প্রাণ হারিয়েছেন।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- বুধবার সকাল পর্যন্ত ভারতে সুস্থ হয়েছেন ৭৬ লাখ ৩ হাজার ১২১ জন। এছাড়া ব্রাজিলে ৫০ লাখ ৬০ হাজার ৬৯৭, যুক্তরাষ্ট্রে ৩৭ লাখ ৫ হাজার ১৩০ জন ও রাশিয়ায় ১২ লাখ ৪৪ হাজার ১২ জন করোনামুক্ত হয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading