মাগুরায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার

মাগুরায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:০৫

তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাগুরার মহম্মদপুর উপজেলার গোবরনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে বুধবার (০৪ নভেম্বর) তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক মোস্তফা পারভেজ জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী অভিযোগ করেছেন, তার নয় বছর বয়সী মেয়েকে ওই শিক্ষক গত ২০ দিন যাবত তাদের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ান। প্রাইভেট পড়ানোর শুরু থেকেই ওই শিক্ষক শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করেছে।

সর্বশেষ গত ৩০ অক্টোবর সকালে তার স্ত্রী পাশের বাড়ি গেলে শিক্ষক তার মেয়ের শ্লীলতাহানি ঘটান। পরে স্ত্রী পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে এলে তার মেয়ে বিষয়টি তাকে জানান।

বিষয়টি স্ত্রীর কাছ থেকে জানতে পেরে বাদী মঙ্গলবার রাতে মহম্মদপুর থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এ ঘটনার পর প্রাথমিক সত্যতা পাওয়ায় বুধবার অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading