সূচক ও লেনদেনের ইতিবাচকতায় সপ্তাহ শেষ

সূচক ও লেনদেনের ইতিবাচকতায় সপ্তাহ শেষ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৫

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে এদিন আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭২৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১২০টির, দর কমেছে ১৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২টির। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১০৮ কোটি ৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮২০ কোটি ৭৭ লাখ টাকার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর। আজ সিএসইতে ৩৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading