সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে জিল বাংলা
উত্তরদক্ষিণ | শনিবার, ০৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩০
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিল বাংলা সুগার মিল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৩১ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৩ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের দর কমেছে ২২ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬৬ কোটি ৫ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ২১ লাখ ৮০০ টাকা।
আর তৃতীয় স্থানে থাকা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দর কমেছে ১২ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ৪২ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্স ১২ দশমিক ৫৯ শতাংশ, ফাইন ফুডের ১১ দশমিক ১১ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৫৯ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৪১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৯ দশমিক ৩৮ শতাংশ, স্টাইল ক্রাফটের ৯ দশমিক ২৩ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৫ শতাংশ দাম কমেছে।

