‘মানুষ’ শিরোনামে ফকির আলমগীরের নতুন গান

‘মানুষ’ শিরোনামে ফকির আলমগীরের নতুন গান

উত্তরদক্ষিণ | শনিবার, ০৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৫৫

গণসংগীত শিল্পী ফকির আলমগীর ‘মানুষ’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন । তরুণ গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসানের কথায় হাবিব মোস্তফার সুরে গানটির কম্পোজিশন করেছেন সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজ।

ফকির আলমগীর বলেন, “গানটির কথা পড়ে ও সুর শুনে একবাক্যে গানটি গাওয়ার জন্য রাজী হয়ে যাই। মনে হয়েছে, গানটি যেন আমার জন্যই তৈরী হয়েছে। সারা পৃথিবীতে মানুষে মানুষে হানাহানি হিংসা বিদ্বেষ দাঙ্গা ঠিক সেই মুহুর্তে এই প্রতিবাদী গানটি গাইলাম। জয় হোক মানুষের দানবের নয়।”

সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, “শ্রদ্ধেয় ফকির আলমগীর স্যারের কণ্ঠে সব সময় মানবতার বাণী গীত হয়, তিনি সুরে সুরে পৃথিবীতে বিরাজমান অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তার মত কিংবদন্তির কণ্ঠে আমার সুরে একটি গান গীত হয়েছে ভাবতে ভীষণ ভাল লাগছে। আশা করি এই গানটিও একটি ঐতিহাসিক সৃষ্টি হবে।”

গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, “নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি মানুষে মানুষে বিভেদের বিরুদ্ধে কথা বলতে পারি, তাহলেই মানুষের অধিকার প্রতিষ্টা পাবে। সমাজে মুখোশে ঢাকা মানুষগুলোর মুখোশ টেনে ছিঁড়তে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা শ্রোতারা গ্রহন করলে অনুপ্রাণিত হব।” ঈগল মিউজিক’র ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading