ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ যুবক আটক
উত্তরদক্ষিণ | সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:২০
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বড় বাঁশবাড়ি গ্রাম থেকে রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক বকুল হোসেন (২৮) ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাজিমউদ্দিন ফোর্স নিয়ে বকুলের বাড়িতে অভিযান চালিয়ে রাত ৮টার দিকে তাকে আটক করেন। এ সময় বকুলের স্বীকারোক্তিতে পুলিশ তার বাড়ির খড়ের গাদা থেকে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, ‘আসামিকে সোমবার জেলা জেলহাজতে পাঠানো হবে।’

