ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন

উত্তরদক্ষিণ | সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৯:১০

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

তবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহ আল মামুন বলেন, ‘আদালতের কার্যক্রম শেষে হঠাৎ একটি বিকট শব্দ হয়। আমরা ধারণা করছি, বিদ্যুতের শটসার্কিট বা এসি বিস্ফোরণের ফলে এই আগুনের সূত্রপাত হতে পারে।

আদালতের এজলাসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে আদালত চলাকালীন এজলাসের পেছন দিক থেকে কিছু ধোঁয়া আসছিল। এরপর বিচারক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলেন, ‘দেখেন তো কীসের ধোঁয়া আসতেছে।’ এরপর দেখা যায় এজলাসের পেছনেই মামলার নথি রাখার স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে কর্মকর্তারা ধারণা করছেন, এসি বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading