১৪ কোম্পানির লেনদেন বন্ধ ২২ নভেম্বর
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১২
আগামী রবিবার (২২ নভেম্বর) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির শেয়ার লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল,প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, রিংশাইন টেক্সটাইল, আইসিবি, আমরা টেকনোলজি, বিকন ফার্মা, আমরা নেটওয়ার্কস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা ও স্কয়ার টেক্সটাইল লিমিটেড।
এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ (১৯ নভেম্বর)।
রেকর্ড ডেটের পর আগামী ২৩ নভেম্বর , সোমবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

