কবি হিমেল বরকত আর নেই

কবি হিমেল বরকত আর নেই

উত্তরদক্ষিণ | রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৪৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

কবি হিমেল বরকত ছিলেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই।

জাবির এই অধ্যাপকের ভগ্নীপতি মাহমুদ হাসান জানান, হিমেলের রক্তচাপ কমে গিয়েছিল। চিকিৎসকরা চেষ্টা করেও সেটা বাড়াতে পারেননি। হাসপাতালে আসার পর দুই বার হার্ট অ্যাটাক হয় হিমেলের। লাইফ সাপোর্টে নেয়ার পর তার মৃত্যু হয়।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেয়ার সময় অধ্যাপক হিমেল বরকতের হার্ট অ্যাটাক হয়। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading