লেবাননে কারাগার ভেঙে পালাল ৭০ কয়েদি, নিহত ৫

লেবাননে কারাগার ভেঙে পালাল ৭০ কয়েদি, নিহত ৫

উত্তরদক্ষিণ | রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:১৭

লেবাননের বাবদা কারাগার ভেঙে ৭০ জন কয়েদি পালিয়ে যায়। এসময় পুলিশের ধাওয়া খেয়ে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়।

স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) ভোরে কারাগারের ফটক ভেঙে পালিয়ে যায় কয়েদিরা।

কারাগারে নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, কারাগার থেকে মোট ৬৯ জন কয়েদি পালিয়ে যান। এর মধ্যে ১৫ কয়েদিকে আটক করে আবারো কারাগারে পাঠানো হয়েছে। গাড়ি চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত হন পাঁচ জন।

কারাগার ভেঙে কয়েদি পালানোর ঘটনায় টুইট বার্তায় ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট মিশেল আওন। তিনি এঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রসিকিউটর গাধা আউনও ঘটনার তদন্ত শুরু করেছেন।

গত এপ্রিলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, লেবাননের কারাগারগুলোর ভেতরে বেশ কিছু দাঙ্গার পর করোনার সংক্রমণের আশঙ্কায় পরিবারগুলো কয়েদিদের মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট করে।

এদিকে কারাগারগুলোতে গাদাগাদি করে কয়েদিদের থাকা নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। বিভিন্ন সময় কারাগারগুলোতে আন্দোলনও হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading